স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন : এমপি কামারুল

ভেড়ামারা প্রতিনিধি ॥ স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার ‘রাজনীতি শুরু করেছেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের কামরুল আরেফিন এমপি একথা বলেছেন, তিনি আরো বলেন, তিনি (ইনু) খুব ভালোভাবে জানেন স্বাধীনতা বিরোধী রাজাকার, আল বদর, আল-শামস বাহিনীকে কিভাবে মুজিব কোটের ভিতরে লুকিয়ে রাখতে হয়।

স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন : এমপি কামারুল

 

স্বাধীনতার পরে ইনু মুজিব কোর্ট ছেড়ে জাসদ গণবাহিনী তৈরি করে হত্যার রাজনীতি শুরু করেছেন : এমপি কামারুল  

 

গতকাল রবিবার (৭ ই এপ্রিল) ভেড়ামারা সরকারি মহিলা কলেজে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ শুভেচ্ছা উপহার শাডড়, লুঙ্গি বিতরণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথাগুলো বলেন। জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে জড়ানোর ব্যাপারে তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেন, আমরা হত্যার’ রাজনীতি করি না, হত্যাকে আমরা ঘৃণা করি।

 

google newsগুগল নিউজে আমাদের ফলো করুন

 

আমি ওসি সাহেবকে ফোন করেছি আসামী ধরার জন্য। আমি জাসদের  সাংগঠনিক সম্পাদক স্বপনকে ফোন করেছি সহযোগিতার জন্য । কিন্তু দুর্ভাগ্যজনক তাদের নেতা (ইনু) যিনি খুনের রাজনীতির সাথে জড়িত বঙ্গবন্ধুর সময় থেকে, এমনকি জনশ্র“তিতে আছে তিনি ইনডাইরেক্ট ভাবে বঙ্গবন্ধুর খুনের সাথে জডড়ত, সেই নেতার মুখ থেকে ভালো কথা কখনো আশা করা যায় না। আওয়ামী লীগের কর্মীদেরকে ঘরকাটা ইদুর বলার ব্যাপারে তিনি বলেন, ইঁদুর তো উনি পনেরোটা বছর চারজনকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে কুড়ে কুড়ে খেয়েছেন। এখন আর সে সুযোগ পাচ্ছেন না।

আরও দেখুন:

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।