স্বাধীনতা দিবসে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা

নিজ সংবাদ ॥স্বাধীনতা দিবসে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা,  মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় এর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এ কে এম সামসুল হক।

স্বাধীনতা দিবসে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা

 

স্বাধীনতা দিবসে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা

 

এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আনছার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস খান। মূল আলোচক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান সাইফুজ্জামান। সার্বিক পরিচালনা করেন সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ। এসময় বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।