স্বামীকে প্রবাসে বিদায় দেওয়ার আগেই বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর

নবীনগরে স্বামীকে প্রবাসে বিদায় দেওয়ার আগেই বজ্রপাতে প্রাণ গেল স্ত্রী সাঞ্জিদার। ৬ মাসের ছুটিতে প্রবাস থেকে  বাড়িতে এসেছিলেন আল-আমিন। আগামীকাল বৃহস্পতিবার (১ মে) সকালে ছুটি কাটিয়ে প্রবাসে পাড়ি দেওয়ার কথা। তাকে বিদায় জানাতে বাড়িতে ছিল আত্মীয় স্বজনের সমাগম। কিন্তু আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় খড় আনতে গেলে বজ্রপাতে স্ত্রী সাঞ্জিদার (২২) মৃত্যু হয়। 

আল[-আমিন শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের বাসিন্দা।

নিহতের বড় ঝা আকলিমা বলেন,  বৃহস্পতিবার আমার দেবরের দুবাই যাবার কথা আত্মীয় স্বজন সবাইকে সমাদরের পরে খড় আনতে গিয়ে বজ্রপাতে সে মারা যায়।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বজ্রপাতে সাঞ্জিদা নামের এক গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী বলেন, পরিবার থেকে আবেদন করলে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে। 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।