হটাও ইনু বাঁচাও মিরপুর-ভেড়ামারা : কামারুল

ভেড়ামারা প্রতিনিধি ॥  হটাও ইনু বাঁচাও মিরপুর-ভেড়ামারা : কামারুল, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর- ভেড়ামারা) আসনের ট্রাক প্রতীকের আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন তার নির্বাচনী প্রচারণার শেষ জনসভা করেছেন ভেড়ামারা উপজেলায়। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভেড়ামারা পাইলট সরকারি হাইস্কুল মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) কামারুল আরেফিন বলেন, আজ থেকে আপনারা একটিই স্লোগান তুলবেন হটাও ইনু বাঁচাও মিরপুর-ভেড়ামারা।

 

fay 10 5 1 24 হটাও ইনু বাঁচাও মিরপুর-ভেড়ামারা : কামারুল

 

হটাও ইনু বাঁচাও মিরপুর-ভেড়ামারা : কামারুল

 

তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনা যেদিন ২৬ নভেম্বর ৩৩৫৯ জন নেতা-কর্মীকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, তখন আমি ভেড়ামারা-মিরপুর থানা আওয়ামী লীগের কাছে আবেদন জানাই, আমাকে আপনারা অনুমতি দিলে জগদ্দল পাথরের বিরুদ্ধে, জাতীয় নেতার বিরুদ্ধে, উন্নয়নবিহীন এমপির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে আমি প্রতিবাদের ভাষা নিয়ে আপনাদের সামনে আসবো।

তিনি এই অঞ্চলের মানুষকে নিজের আশা ভরসার কথা উল্লেখ করে বলেন- আমার কাছে আসবেন, আমি দুহাত তুলে বাড়িয়ে দিচ্ছি, আমি অকৃত্রিম ভালবাসা দিব আপনাদের মাঝে, আমি প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার যেটা করার সেটাই করবো আপনাদের মাঝে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানার সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হালিমসহ ভেড়ামারা-মিরপুর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ এবং ভেড়ামারা-মিরপুর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।