হঠাৎ খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় আজ সোমবার দুপুরে কাপ্তাই বাঁধের ১৬টি গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এটি তৃতীয়বারের মতো গেট খোলার ঘটনা।

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হঠাৎ করে হ্রদের তীরবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। আজ বেলা আড়াইটায় পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৬৫ ফুট। বিপৎসীমা অতিক্রম করায় ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।’

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের বিপৎসীমা ১০৮ ফুট এবং হ্রদে পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।

এর আগে, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ৫ আগস্ট ১৬টি গেট খোলা হয়েছিল। ধাপে ধাপে পানি কমে আসায় ১২ আগস্ট তা বন্ধ করা হয়। এরপর আবার পানি বৃদ্ধি পাওয়ায় ২০ আগস্ট রাতে দ্বিতীয় দফায় গেট খোলা হয়। পানি কমে আসায় ২৩ আগস্ট গেট বন্ধ করা হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।