মাইক্রোবাসে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার! গ্রেপ্তার ৪

রাজধানীর খিলক্ষেত থেকে র‍্যাব-১ তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সালমান নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার গোলাম মাওলা কায়েছ (৫৭), ঝিনাইদহের কালিগঞ্জের নাসিম রেজা (৩০), পাবনার আটঘরিয়া উপজেলার আবুল কালাম আজাদ (৪০) এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পিয়ার হোসেন (৪২)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দুটি ওয়ান শুটারগান (দেশি আগ্নেয়াস্ত্র), দুটি কার্তুজ, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন এবং ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১-এর জ্যেষ্ঠ এএসপি সালমান নূর আলম বলেন, খিলক্ষেতের মহাসড়কে বিশেষ চেকপোস্ট চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।