হঠাৎ বদলে যাচ্ছে ফোনের ডায়াল প্যাড

হঠাৎ করেই স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে যাচ্ছে-এমন অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। এ কারণে ফোন হাতে নিয়েই অনেকে বিভ্রান্ত হচ্ছেন, আবার জরুরি মুহূর্তে গুরুত্বপূর্ণ কল করতেও সমস্যায় পড়ছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট করলে সিস্টেমের পরিবর্তন হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মাজহারুল হক দিপলু জানান, কখনো অ্যাপের ত্রুটি, কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের কারণে, আবার কখনো থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে কিংবা অজান্তে ফোনের সেটিংসে পরিবর্তন হলে ডায়াল প্যাড বদলে যেতে পারে।

সমস্যার সমাধান: বিশেষজ্ঞ দিপলু বলেন, প্রথমে ফোন রিস্টার্ট করে দেখা যেতে পারে। এতে কাজ না হলে ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করতে হবে। এছাড়া, অচেনা উৎস থেকে ডাউনলোড করা থার্ড-পার্টি অ্যাপ থাকলে তা মুছে ফেলাই ভালো। প্রয়োজনে ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ আবার সেট করলে সমস্যার সমাধান হতে পারে। তবে সমস্যা বারবার দেখা দিলে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করা সবচেয়ে নিরাপদ।

ব্যবহারকারীদের করণীয়: বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যা এড়াতে সচেতন থাকা জরুরি। অচেনা অ্যাপ ডাউনলোড না করা, নিয়মিত সিস্টেম আপডেট চেক করা এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত করলে অনেক ঝামেলা এড়ানো যায়। তাই সবসময় এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।