হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জবির সাবেক অধ্যাপককে আদালতে পাটানো হবে আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক আনোয়ারা বেগম আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ মে) তাকে আদালতে পাটানো হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে আটক করেন শিক্ষার্থীরা। পরে সূত্রাপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেন। এই মামলার ৪৩ নম্বর আসামি আনোয়ারা বেগম।

হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় আনোয়ারা বেগমকে আজ (২৯ মে) ঢাকার আদালতে পাঠানো হবে বলে জানায় সূত্রাপুর থানার পুলিশ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।