হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে: ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর এক টেলিভিশন ভাষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে।’

তিনি আরও বলেন, ‘গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি সামনে আসতে পারে, যদি ইরান এখনই শান্তির পথে না আসে।’

ভাষণে ট্রাম্প জানান, শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করেই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করে দেওয়া।’

ভাষণে তিনি ইরানকে বিশ্বের ‘সন্ত্রাসের মদদদাতা এক নম্বর দেশ’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই হামলার মাধ্যমে সেই হুমকি প্রশমিত করা হয়েছে।

এছাড়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আমরা ইসরায়েলের বিরুদ্ধে বিদ্যমান হুমকি অনেকটাই দূর করতে পেরেছি।’

তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ‘অসাধারণ পারফরম্যান্সের’ জন্যও ধন্যবাদ জানান।

ট্রাম্পের এই ভাষণ যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে।

 

সূত্র: বিবিসি, আল–জাজিরা

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।