হাঁটুর বয়সী তরুণের সাথে প্রেমে জড়ালেন কারিনা!

বলিউডের অন্যতম সাহসী ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও আলোচনার কেন্দ্রে। পর্দা কিংবা বাস্তব জীবন সব ক্ষেত্রেই নিজের সাহসী রূপে পরিচিত এই অভিনেত্রী এবার পা বাড়াচ্ছেন ভিন্নমাত্রার এক চরিত্রে। নতুন এক সিনেমায় দেখা যাবে তাকে হাঁটুর বয়সি এক তরুণ অভিনেতার সঙ্গে পর্দার প্রেমে জড়াতে, যা ইতোমধ্যেই দর্শকমহলে কৌতূহলের জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, আসন্ন এই সিনেমায় কারিনা কাপুরকে দেখা যাবে এক ভূতের চরিত্রে। গল্পে থাকবে প্রেম, রহস্য, আর ভয়ের এক অনন্য মিশেল। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হুসাইন দালাল, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র ১ -এর গল্প লিখে প্রশংসিত হয়েছেন।

নতুন এই ভৌতিক প্রেমকাহিনীর মাধ্যমে হিন্দি সিনেমায় ভয়ের ঘরানায় এক নতুন ধারা সূচনার আভাস দিচ্ছে নির্মাতা দল। যদিও সিনেমাটির নাম কিংবা অন্যান্য তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে কারিনার চরিত্র ও গল্প নিয়ে জল্পনা তুঙ্গে।

সর্বশেষ কারিনাকে দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত সিংহাম এগেইন’-এ, যেখানে তিনি অভিনয় করেছেন অজয় দেবগণের বিপরীতে। ছবিতে আরও ছিলেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার ও রণবীর সিং। এবার একেবারে বিপরীত ঘরানার গল্পে কারিনার এই সাহসী রূপ দর্শকদের জন্য নিঃসন্দেহে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে যাচ্ছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।