হাটহাজারীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত মাইক্রোবাস চালক

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলার নয়াহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিমানবন্দর অভিমুখী মাইক্রোবাসটি নয়াহাট ফরহাদাবাদ স্কুল অতিক্রম করার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাস চালক কাওসার ঘটনাস্থলেই মারা যান। পাশাপাশি আহত হন মাইক্রোবাসের পাঁচ যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।