হাতিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ সাইফুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে উপজেলার চানন্দি ইউনিয়নের দরবেশ বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রামগতি মেঘনা নদী থেকে নিখোঁজ এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোহিঙ্গা শিশুসহ দুজন এখনো নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে হাতিয়ার ভাসানচর থেকে ৩৯ জন যাত্রী নিয়ে আসার পথে মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন জীবিত এবং নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ দুজন।

 

Z হাতিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।