হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ স্বেচ্ছাসেবক দল নেতা উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহারিয়ার ইসলাম তুষারকে তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ফেনী শহরের নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনির ভেতর থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় তাকে।

পুলিশের কাছে তুষার জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে আটকে রাখে এবং বারবার শারীরিক নির্যাতন করে। এ সময় তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং গত তিন দিন তাকে কোনো খাবার দেওয়া হয়নি। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ফেনী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে নাসির মেমোরিয়াল কলেজের যাত্রী ছাউনিতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের ডেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৮ আগস্ট) রাতে নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই ফয়জুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।