হানিফ সংকেতের ‘ইত্যাদি’ নিয়ে গুরুতর অভিযোগ

উত্তরবঙ্গের জেলা শহর কুড়িগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঘিরে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় ভাওয়াইয়া শিল্পী ও গীতিকবি সফি ভাওয়াইয়া অভিযোগ করেছেন, অনুষ্ঠানটিতে কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

সফির দাবি, অনুষ্ঠানে এমন অনেক শিল্পীকে স্থান দেওয়া হয়েছে, যারা ভাওয়াইয়া সংগীতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে সফি লিখেছেন, কুড়িগ্রাম ভাওয়াইয়ার সুতিকাগার। এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন ভাওয়াইয়ার মুকুট অনন্ত কুমার দেব, শফি ভাওয়াইয়া, পঞ্চানন রায়, ভুপতি ভুষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদ সহ অসংখ্য জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিল্পী। এই ঐতিহ্যকে অবমূল্যায়ন করা এক ধরনের অশ্রদ্ধা।

তিনি আরও বলেন, ভাওয়াইয়া কুড়িগ্রামের প্রাণ। এই প্রাণকে অবমূল্যায়ন করা মানে উত্তরবঙ্গের সংস্কৃতি ও সত্ত্বাকে উপেক্ষা করা। হানিফ সংকেত সাহেবের মতো গুণী নির্মাতার কাছ থেকে আমরা আরও সংবেদনশীল দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছিলাম।

সফির এই পোস্ট ঘিরে স্থানীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন যে, ভাওয়াইয়া শিল্পীদের প্রাপ্য সম্মান না দেওয়া সাংস্কৃতিক দিক থেকে বড় ধরনের অবিচার।

একজন লিখেছেন, আপনার মর্যাদা অনেক উপরে। আমি মনে করি এটা নিয়ে কথা না বলাই ভালো। ওদের ব্যর্থতা যে আপনার মতো একজন শিল্পীকে খুঁজে বের করতে পারেনি।

পরবর্তীতে সফি ভাওয়াইয়া আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে এমন আয়োজনের ক্ষেত্রে কুড়িগ্রামের স্থানীয় ভাওয়াইয়া শিল্পীদের যথাযথ মর্যাদা দেওয়ার পাশাপাশি এই ঐতিহ্যকে সম্মানের সঙ্গে উপস্থাপন করার।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।