খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 29শে শ্রাবণ ১৪৩২ | ১৩ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানান তিনি।
এর মধ্যেই আজ (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম—এমন তথ্য জানানো হয়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তবে তার মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি এবং পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’
কিছুদিন আগেও স্ত্রী রিয়া মনির সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে তিনি ঘুমের ওষুধ সেবন করেন। এক বন্ধু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রিয়া মনি সেখানে ছুটে যান এবং পরে আলমকে বাসায় ফিরিয়ে এনে আবারও একত্রে বসবাস শুরু করেন তারা। কিন্তু হঠাৎ করেই আবার মনোমালিন্য দেখা দেয়।
হিরো আলমের অভিযোগ, তার স্ত্রী পরকীয়ায় জড়িত। প্রমাণ হিসেবে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি। এরপরই রিয়া মনি স্বামীকে তালাকের ঘোষণা দেন।
খবরওয়ালা/এসআই