হাসিনা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

লালমনিরহাটে গৃহবধূ হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (৯ মার্চ) বিকেলে থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল শহরের খুটামারা এলাকা থেকে তাকে আটক করে। ডিবি পুলিশের ওসি সাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৫০) পেশায় ভ্যানচালক। সে জেলার আদিতমারীর দূর্গাপুরের দীঘলটারী গ্রামের বাসিন্দা।

নিহত হাসিনা বেগম (৩৮) আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী এবং আদিতমারীর দীঘলটারী গ্রামের কাশেম আলীর মেয়ে।

জানা যায়, গত বুধবার(৫মার্চ)  দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হাতের আঙুলের ছাপ থেকে রংপুরের সিআইডি পুলিশ নিশ্চিত করে, মরদেহটি আশরাফুলের স্ত্রী হাসিনা বেগমের।

ঘটনার পর থেকে নিহত হাসিনা বেগমের স্বামী আশরাফুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মেহেরুন্নেসা পলাতক ছিল। শুক্রবার (৭ মার্চ) বিকেলে লালমনিরহাট সদর থানা পুলিশ মেহেরুন্নেসাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়। পরেরদিন শনিবার মেহেরুন্নেসা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সতীন হাসিনা বেগমের বিচ্ছিন্ন মাথা পুঁতে রাখার তথ্য দেন। সেই তথ্য মতে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের একটি তামাক ক্ষেতে পুঁতে রাখা হাসিনার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত আশরাফুলকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার ( ১০ মার্চ) এসপি অফিসের মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।