হুমায়ূন আহমেদের জন্মদিন রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে: ফারুকী

বাংলাদেশের কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজের অংশ হিসেবে এবারের জন্মদিনটি বড় ও বিস্তৃত আয়োজনে পালন করা হবে।

তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে, যেখানে গান, আলাপচারিতা এবং ছবির প্রদর্শনী থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।