হুমায়ূন আহমেদের সৃষ্ট তিন চরিত্র নিয়ে কাজ করছেন ছেলে নুহাশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদের একাধিক নাটকে কাজ করেছেন ডা: এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু।
এই তিনজন গুনি অভিনেতা একসাথে হুমায়ূন আহমেদের  ‘তারা তিনজন’ নাটকে বিশেষ চরিত্রে কাজ করেছিলেন।  প্রায় ১১ বছর কেটে  গেলেও সেই চরিত্রগুলো এখনও মানুষের মনে স্থান ধরে রেখেছে। ফলে হুমায়ূন আহমেদের পছন্দের সেই তিনজন মানুষকে নিয়ে নতুন একটি কাজ করেছেন তার ছেলে নুহাশ হুমায়ূন।

সম্প্রতি তাদেরকে নিয়ে একটি কোম্পানির পাঁচটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যার নির্দেশনায় ছিলেন নুহাশ হুমায়ূন।বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ জানান, পাঁচটি বিজ্ঞাপন নির্মাণ করলেন নুহাশ হুমায়ূন। দীর্ঘ ১১ বছর পর আমরা তিনজন (আমি,ডা. এজাজুল ইসলাম আর স্বাধীন খসরু)  একসঙ্গে পাঁচটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করলাম। নুহাশ হুমায়ূন নির্দেশনায় নতুন মাত্রা যোগ করেছেন। আমি তার কাজে অভিভূত।

হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলাম। ‘তারা তিনজন’ খ্যাত চরিত্রে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ।

খবরওয়ালা/এফএস
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।