১০০ টাকার প্রাইজবন্ডের ১২০তম ড্র আজ

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইজবন্ডের এই ড্র ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে। 

এর মধ্যে রয়েছে- ১টি করে ৬,০০,০০০ টাকা, ১টি করে ৩,২৫,০০০ টাকা, ২টি করে ১,০০,০০০ টাকা, ২টি করে ৫০,০০০ টাকা এবং ৪০টি করে ১০,০০০ টাকার পুরস্কার।

ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট, রবিবার, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ড্রয়ের তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির দিন ধরে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের অন্তর্ভুক্ত হয়।

আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের উপর ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হয়।

প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর—এই চারটি দিন নিয়মিত প্রাইজবন্ড ড্রয়ের জন্য নির্ধারিত রয়েছে। তবে নির্ধারিত তারিখ কোনো সরকারি ছুটির দিনে পড়লে, তা পরবর্তী কর্মদিবসে অনুষ্ঠিত হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।