১০ দিনের মেয়েকে পানিতে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দিন বয়সী এক মেয়েকে পানিতে ফেলে হত্যার পর এক নারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাওড় এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান।

নিহত শিশু টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মণ্ডলের সন্তান ছিলেন।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মাকে (১৭) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সী মেয়েকে নিয়ে ওই কিশোরী গোপালপুরের পশ্চিমপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে বের হয়। পরে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকায় যায়।’

‘সেখানে বর্নি বাওড়ে সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেয়। তখন মাছ ধরতে যাওয়া কয়েকজন ব্যক্তি পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে নৌকা নিয়ে তাকে উদ্ধার করে। শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ওই কিশোরী তখন উদ্ধারকারীদের জানান।’

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে বাওড় থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বলেও জানান ওসি।

ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘ওই কিশোরী কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।