খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 2শে শ্রাবণ ১৪৩২ | ১৭ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বাংলাদেশ পুলিশে কর্মরত ১১০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন আইজিপি বাহারুল আলম।
পদোন্নতি পাওয়া ১১০ পুলিশ কর্মকর্তার মধ্যে ৬০ জন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ইন্সপেক্টর (নিরস্ত্র), ৪৫ জন সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ইন্সপেক্টর (সশস্ত্র) এবং ট্রাফিক বিভাগে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এই পদোন্নতির বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সকে কপি প্রদান করা হয়েছে।
খবরওয়ালা/আরডি