১২ চীনা নাগরিকের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্রের

১২ জন চীনা নাগরিককে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি, চীনা সরকারের কাছে চীন সরকারবিরোধী যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি সংস্থার তথ্য পাচার করেছিলেন তারা।

যুক্তরাষ্ট্রের আইন বিভাগের তথ্য অনুযায়ী, কোনো রাষ্ট্রের মদদেই মার্কিন সরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে ওই সাইবার হামলা চালানো হয়েছে। যার মধ্যে মার্কিন অর্থ মন্ত্রণালয়ও রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

এতে বলা হয়, আইন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, হ্যাকাররা শুধু সরকারি সংস্থা নয় বরং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানেও উপরও সাইবার হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং হংকং ভিত্তিক একটি পত্রিকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের কোনো জবাব দেয়নি চীন। তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। 

গত ডিসেম্বরে চীনের সহায়তায় হ্যাকিংয়ের একটি বড় খবর প্রকাশ করেছিল মার্কিন অর্থ মন্ত্রণালয়। তাদের দাবি অনুযায়ী, সেসময় মন্ত্রণালয়ের ওয়ার্কস্টেশন এবং অশ্রেনীবদ্ধ কিছুর নথির অ্যাক্সেস নিয়েছিল হ্যাকাররা। তখনও ওই অভিযোগ অস্বীকার করেছিল চীন। অভিযোগটিকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে বেইজিং জানিয়েছে যে তারা সব ধরনের হ্যাকিংয়ের বিরোধিতা করে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।