১৩ দিন চিকিৎসার পর পুরোপুরি সুস্থ ফরিদা পারভীন

খবরওয়ালা অনলাইন ডেস্ক:১৩ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন লালনসংগীতের সম্রাজ্ঞী’খ্যাত ফরিদা পারভীন। তবে সুস্থ্য থাকতে তাঁকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে বলে জানান তিনি।

শুক্রবার রাতে খবরটি জানিয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।  

১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন। তাঁর ফুসফুসে পানি জমায় তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা ছিলো তার। এক পর্যায়ে শারিরীক অবস্থার অবণতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে একটু সাভাবিক হলে সাধারন কেবিনে অনা হয়। ১৩ দিন পর তিনি পুরোপুরি সুস্থ হন গায়িকা।

আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘শুরুতে তার শারীরিক অবস্থায় যা ছিল, তা কিছুটা শঙ্কার ছিল। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। একটা পর্যায়ে তার ডায়ালাইসিসের প্রয়োজনীতা দেখা দেয়। কিন্তু শেষ পর্যন্ত আর লাগেনি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাকে আমরা একটা গাইডলাইন দিয়েছি। এই গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আবার কোনো জটিলতা তৈরি হতে পারে।’

 

খবরওয়ালা/এফএস 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।