১৩ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে বিইউপি

খবরওয়ালা চাকরি ডেস্ক: সম্প্রতি ১৩ বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)। প্রতিষ্ঠানটির ‘ডিস্টিংগুইশড প্রফেসর/ডিস্টিংগুইশড এক্সপার্ট’ পদে ১৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)

পদ: শিক্ষক

বিভাগ: আন্তর্জাতিক সম্পর্ক, আইন, অর্থনীতি,আইসিটি, পরিবেশ বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যাল আান্ড ব্যাংকিং, ডিজাস্টার ম্যানেজমেন্ট আ্যাড রেজিলিয়েগ, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সাইবার সিকিউরিটি।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিরপুর, ঢাকা-১২১৬। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি: রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ৬০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।