১৪ দিনের ছুটি শেষে আজ খুলছে ইবির হল

ইবি প্রতিনিধি ॥ পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন লম্বা ১৪ দিনের ছুটি শেষে আগামী ২৪ জুন সোমবার সকাল ১০ টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৮ টি আবাসিক হল। ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

গতকাল রবিবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও টানা বন্ধে হল সমূহের ভেতরে-বাইরে গজানো জঙ্গল যথাযথ পরিষ্কারে নির্দেশনাও দেওয়া আছে বলে জানান তিনি।

হল খোলার প্রস্তুতি সম্মন্ধে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের নির্দেশনা ছিল। সেভাবেই আমি আমার হলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করিয়েছি। মশা-মাছি ও সাপের উপদ্রব থেকে বাঁচতে ঝোপঝাড়ও পরিষ্কার করানো হয়েছে।

সার্বিক বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, প্রতিটি হলে যথাযথ পরিষ্কার যেন করা হয় সে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। এছাড়াও সাপের উপদ্রব ঠেকাতে হলের আশেপাশের বাগানে কার্বলিক এসিড ছিটিয়ে রাখার ব্যবস্থা করবো।

প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ই জুন থেকে ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়। ক্লাস বন্ধের ৪ দিন পর বন্ধ হয় আবাসিক হলগুলো। হল বন্ধের আগে লম্বা ছুটিতে হলগুলো খোলা রাখার দাবীতে আন্দোলন করেছিলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।