১৫০ কিলোমিটার বেগে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মাতমো’

চীনের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় ‘মাতমো’ আঘাত হেনেছে। রবিবার (৫ অক্টোবর) ঝড়ের আঘাত আসার আগেই উপকূলীয় অঞ্চলের কয়েক লাখ মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে ঘূর্ণিঝড়টি গুয়াংডং প্রদেশের উপকূলে আছড়ে পড়ে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি।

ঝড়ের তীব্রতায় বিদ্যুৎ সরবরাহ ও পরিবহনব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। উপকূলীয় এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ঝড়ের প্রভাবে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চলগুলো।

সরকারি নির্দেশনায় হাইনান দ্বীপ থেকে প্রায় ১ লাখ ৯৭ হাজার এবং গুয়াংডং প্রদেশের ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষকে পূর্ব সতর্কতার অংশ হিসেবে সরিয়ে নেওয়া হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, হাইকো, ওয়েনচাং, ঝানজিয়াং ও মাওমিংসহ উপকূলীয় শহরগুলোতে ঝড় মোকাবিলায় বন্ধ রাখা হয়েছে গণপরিবহন, নির্মাণকাজ এবং ব্যবসাপ্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রতি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।