খবরওয়ালা অনলাইন ডেস্ক: পিলখানায় বিডিআর বিদ্রোহের ১৬ বছর পর নিহত সেনা কর্মকর্তারা শহীদের মর্যাদা পেতে যাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানায় সরকার।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় (তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণ করেন। তারা এবার পেতে যাচ্ছেন শহীদের মর্যাদা।
খবরওয়ালা/টিএ



