১৬ লাখ মৃত ভোটার বাদ দিয়েছে ইসি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ১৬ লাখ  মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন,  ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যেই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম আরো বলেন, ‘সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই।’ এ জন্য মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলোই বাস্তবায়ন হবে।’

এ সময় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিন , শিবালয় ইউএনও মো. জাকির হোসেন, এসিল্যান্ড এসএম ফয়েজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/জেআর
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।