১৭ বছর পর গ্রামের বাড়িতে বাবর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে আসলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় তিনি নিজ জন্মভূমি পৌরসভার বাড়িভাদেরা গ্রামে এসে পৌঁছান।

বাবরের আগমনের খবর শুনে সন্ধ্যা থেকে প্রায় ১০ কিলোমিটার রাস্তার পাশে লোকজন দাঁড়িয়ে থাকেন শুভেচ্ছা জানানোর জন্য।

এর আগে বিকেল ৪টার দিকে লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তার পাড়া মাঠে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পরে তিনি মদনপুর শাহসুলতান কমর উদ্দিন রুমী (র.) এর মাজার জিয়ারত করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য হাজার হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সন্ধ্যা থেকে নিজ উপজেলায় একে একে জড়ো হতে থাকে। রাত সাড়ে ১০টায় নেতাকে দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

২০২৫ সালের ১৬ জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে বের হয়ে তিনি ৩০ জানুয়ারি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যান। পরে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ২১ ফেব্রুয়ারি দেশে ফিরেন।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বার বার জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।