খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৭ই মার্চ ২০২৫, ১০:১৪ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। নির্বাচন কমিশন এই মিশন প্রধানদের জন্য একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং আয়োজন করবে বরণ জানা গেছে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানায়, সিইসির সভাপতিত্বে ঢাকাস্থ ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো হলো—আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
খবরওয়ালা/জেআর
মন্তব্য