২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ২০১৮ সালের জাতীয় নির্বাচনে (বিতর্কিত) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একাদশ জাতীয় নির্বাচনের পর যে-সব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিল তাও বাতিল করা হয়েছে।

এর আগে, একই কারণে আরও ১২ ডিসিকে ওএসডি করা হয়। 

জনপ্রশাসন সূত্র বলছে— ওএসডি হওয়া এসব কর্মকর্তা যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত রয়েছেন।

ওএসডি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
 

খবরওয়ালা/জেআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।