২১ ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করার দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। তবে সেই কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। ফলে আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ডিএমটিসিএলের একাধিক স্থায়ী কর্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ডিএমটিসিএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সাবেক এমডি আজ মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা আন্দোলনরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন এবং কিছু সময় চেয়েছেন।

আলোচনার পর কর্মচারীরা ৩০ দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই সময়ের মধ্যে সরকারি নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে জনবান্ধব সার্ভিস রুলস প্রণয়ন করা হবে।

এদিকে ডিএমটিসিএলের বিভিন্ন লাইনে প্রেষণে (ডেপুটেশনে) নিয়োজিত কর্মচারীরা জানিয়েছেন, তারা মেট্রোরেল সেবা বিঘ্নিত করার হুমকির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।

তারা চান, দ্রুততম সময়ে সমস্যার সমাধান হোক এবং মেট্রোরেল সেবা যেন স্বাভাবিকভাবে চালু থাকে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।