২১ হাজারের বেশি অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব

বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের মধ্যে ২১ হাজার ৬৫১ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের কর্তৃপক্ষ। শনিবার (১ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১২,৭৪৫ জনকে, অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা করার কারণে ৪,৫৭৭ জনকে এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ৪,৩২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ১,৬৮৯ জনের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে—পরিবহন বা আশ্রয় প্রদান করলে—তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তি দেওয়া হতে পারে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।