খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে ভাদ্র ১৪৩২ | ২৩ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
আজ ২৩ আগস্ট ২০২৫, শনিবার। ইতিহাসের পাতায় এই দিনটি বহুবিধ ঘটনাপ্রবাহে সমৃদ্ধ ও স্মরণীয়। বিশ্ব ইতিহাস থেকে শুরু করে সমাজ, বিজ্ঞান, সাহিত্য কিংবা রাজনীতি- নানা ক্ষেত্রেই আজকের দিনে ঘটেছে উল্লেখযোগ্য ঘটনা। আসুন, একনজরে জেনে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুবার্ষিকীসহ আরও কিছু জানা-অজানা তথ্য।
ঘটনাবলী
১৩২৮ – ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।
১৬১৭ – লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।
১৭৯৯ – নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেন।
১৮২১ – মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮২৫ – বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৮৩৩ – ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
১৮৩৯ – ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।
১৮৬৬ – প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭৫ – বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের সুকুমারী দত্ত সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব্ব সতী’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মী-সহায়তা অভিনয় রজনী।
১৯১৪ – জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২১ – প্রথম ফয়সাল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন।
১৯২৫ – বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ – হিটলারের নেতৃত্বে নাৎসি জার্মানি এবং স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪২ – স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
১৯৪৪ – রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।
১৯৬২ – বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আইভরি কোস্ট।
১৯৮৬ – পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৯১ – “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” প্রতিষ্ঠিত হয়।
১৯৯১ – রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।
২০০৭ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনাবাহিনী ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।
২০১৬ – ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতার রাজভবনে আকাশবাণী মৈত্রী চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২০২৩ – ভারতের পাঠানো চন্দ্রযান-৩এর ল্যান্ডার বিক্রম ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠ স্পর্শ করে – এক ঐতিহাসিক মুহূর্ত এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা – ইসরো’র অন্যতম কৃতিত্ব।
জন্ম
১৭৪০ – রুশ সম্রাট ষষ্ঠ আইভান।
১৭৭৩ – জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইস।
১৮৬৪ – এলেফথেরিওস ভেনিজেলোস, গ্রিক আইনজীবী, আইনজ্ঞ, রাজনীতিবিদ ও ৯৩তম প্রধানমন্ত্রী। (মৃ. ১৯৩৬)
১৮৫২ – রাধাগোবিন্দ কর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। (মৃ.১৯/১২/১৯১৮)
১৯০৮ – আর্থার আদমভ, রুশ-ফরাসি নাট্যকার।
১৯১২ – জিন কেলি, একজন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও নৃত্য-পরিচালক ছিলেন। (মৃ. ১৯৯৬)
১৯১৮ – আন্না মনি, ভারতীয় পদার্থবিদ ও আবহাওয়াবিজ্ঞানী। (মৃ.২০০১)
১৯২১ – কেনেথ অ্যারো, একজন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৭)
১৯২২ – নাজিক আল-মালাইকা, একজন ইরাকি কবি ছিলেন। (মৃ. ২০০৭)
১৯২৩ – এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩১ – হ্যামিল্টন ওথানেল স্মিথ, নোবেলজয়ী মার্কিন অণুজীববিজ্ঞানী।
১৯৩৩ – রবার্ট কার্ল, আমেরিকান রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০২২)
১৯৪৯ – শেলি লং, আমেরিকান অভিনেত্রী।
১৯৫৪ – হালিমা ইয়াকুব, সিঙ্গাপুরের একজন রাজনীতিবিদ।
১৯৬৮ – কৃষ্ণকুমার কুন্নথ, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, কে কে নামে সুপরিচিত। (মৃ.২০২২)
১৯৭৪ – কনস্টানটিন নভোসেলভ, একজন রুশ-ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৭৮ – কোবি ব্রায়ান্ট, প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৮০ – জোঅ্যান ফ্রোগ্যাট, একজন ইংরেজ অভিনেত্রী।
১৯৯৪ – অগাস্ট আমেস, কানাডিয়ান পর্নোগ্রাফিক অভিনেত্রী (মৃ. ২০১৭)
মৃত্যু
৬৩৪ – ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক [রা.]।
১৩০৫ – উইলিয়াম ওয়ালেস, একজন নাইট ও স্কটল্যান্ড দেশপ্রেমিক। (জ. ১২৭০)
১৫৭৪ – আবু সুউদ এফেন্দি, একজন উসমানীয় হানাফি আলেম ও আইনবিদ। (জ. ১৪৯০)
১৮০৬ – চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।
১৮৮৬ – পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক এবং সমাজসেবক। (জ.১৮১৯)
১৯২৭ – সাদ জগলুল পাশা, মিশরের জাতীয় নেতা। (জ.১৮৫৯)
১৯৪৪ – দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
১৯৭৫ – অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক। (জ.১০/১১/১৮৯৩)
১৯৮২ – স্টানফোর্ড মুর, একজন মার্কিন প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৩)
১৯৮৭ – সমর সেন, ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক। (জ.১০/১০/১৯১৬)
১৯৮৯ – আর. ডি. লাইং, ছিলেন স্কটিশ মনোচিকিৎসক। (জ. ১৯২৭)
১৯৯৭ – জন কেন্ড্রেও, একজন ইংরেজ প্রাণরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯১৭)
২০১৮ – কুলদীপ নায়ার, প্রথিতযশা প্রবীণ ভারতীয় সাংবাদিক। (জ.১৯২৩)
২০১৯ – অধ্যাপক মোজাফফর আহমদ, বাংলাদেশী রাজনীতিবিদ।
২০১৯ – কারী আব্দুল গণী, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও কারী।
২০২৩ – ইয়েভগেনি প্রিগোজিন, একজন রুশ অলিগার্ক এবং ভাড়াটে যোদ্ধাবাহিনীর প্রধান। (জ. ১৯৬১)
ছুটি ও অন্যান্য
জাতীয় মহাকাশ দিবস। (ভারত)
কালো দিবস (ঢাবি)
খবরওয়ালা/টিএসএন