২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড না হলে থানা ঘেরাও করা হবে: মোস্তাফিজার রহমান

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা রেকর্ডে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে।’

শনিবার (৩১ মে) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে- আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে, জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খবর নিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও আজ এনসিপির কুলাঙ্গারেরা জাতীয় পার্টির পিছে লাগছে, আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা মাঠ ছেড়ে দেন, মাঠ পরিষ্কার করেন, আমরা জানান দিতে চাই জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা!’

আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আমরা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, ঘটনার ভিডিও ফুটেজ আছে দোষীদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেন। আমরা চাই না! মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি। যদি তারা কোনো অ্যাকশন নেন তাহলে আমরাও পাল্টা রিঅ্যাকশন নেবো।’

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।