২৫ সেকেন্ডে ১২ রাউন্ড গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে, কিন্তু বাঁচতে পারেনি। পাটনার অভিজাত পারস হাসপাতালের আইসিইউতে ঢুকে রীতিমতো সিনেমার কায়দায় গুলি করে হত্যা করা হলো কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রকে।

মাত্র ২৫ সেকেন্ডে শেষ পুরো অভিযান! পাঁচ যুবক করিডর ধরে হেঁটে ঢুকে পড়ে রুম নম্বর ২০৯-এ। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। মুহূর্তেই গুলির শব্দে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর—চলে মোট ১২ রাউন্ড গুলি। বেডেই লুটিয়ে পড়ে চন্দন মিশ্র। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন নার্স ও রোগীর স্বজনরা।

ঘটনার নেপথ্যে পুরোনো শত্রুতা। বক্সারের চন্দন আগে কাজ করত শেরু গ্যাংয়ের সঙ্গে। পরে গ্যাং বিভক্ত হলে, দুই পক্ষের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের শুরু। সেই জেরেই আজকের এই খুন বলে মনে করছে পুলিশ।

তদন্তে নেমেই ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের নিরাপত্তারক্ষীও রয়েছে সেই তালিকায়। পাটনার আইজি জীতেন্দ্র রানা জানাচ্ছেন, দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে এসে খুন করে মোটরসাইকেলেই পালায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে স্পষ্ট মুখ। শিগগিরই ধরা পড়বে খুনিরা।

প্রশ্ন উঠছে— সুরক্ষিত বেসরকারি হাসপাতালের ভেতরে পিস্তল হাতে সন্ত্রাসীরা ঢুকে পড়ল কীভাবে? কে দিল এই সুযোগ? হাসপাতালের ভেতর থেকেই কি ছিল ভেতরের লোক?

এই মুহূর্তে তদন্ত চলছে জোরকদমে। পুলিশের দাবি, ষড়যন্ত্রের জাল ছিঁড়তে আর বেশি সময় লাগবে না। কিন্তু প্রশ্ন একটাই—হাসপাতাল কি এখন খুনের নতুন মঞ্চ?

 

 

খবরওয়ালা/এসআর
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।