৩০ বছরে দেশে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এটি গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে বড় ভূমিকম্প।

তিনি বলেন, আজকের ভূমিকম্পে যে শক্তি রিলিজ হয়েছে, তা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার সমান।

এ পর্যন্ত ভূমিকম্পে ৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩ জন ঢাকায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে, তবে নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত নয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বার্তায় জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে গিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার বার্তায় আরও বলা হয়েছে, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানিয়েছেন, তারা খবর পেয়েছেন এবং সেখানে একটি টিম পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।