৩৫ বছর পর রাজকীয় বিদায় পেলেন শিক্ষক আব্দুল জলিল

ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ৩৫ বছরের চাকরিজীবনের শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা রাজকীয়ভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ফুলে ভরা শুভেচ্ছা ও ঘোড়ার গাড়িতে শহর ঘুরিয়ে তাকে শেষবার কর্মস্থলে পৌঁছে দেওয়া হয়।

অবদুল জলিল বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে পাঠদান করতেন। তার অসাধারণ পাঠদানের কারণে শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে গড়ে উঠেছিল গভীর প্রীতি ও ভালোবাসার সম্পর্ক। তাই বিদায়ের দিনে প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী রবিন বলেন, “জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের বাবার মতো সব সময় আদর ও মমতা দিয়ে পাঠদান করতেন।” অন্য শিক্ষকেরা বলেন, “আমরা একজন ভালো সহকর্মীকে বিদায় দিলাম। স্যারের শূন্যতা পূরণ করা সহজ হবে না। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।”

বিদায়ী শিক্ষক আব্দুল জলিল বলেন, “কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। আমি সবার জন্য নামাজ পড়ে দোয়া করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।