শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৪শে বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬, ৪শে বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু সাভারের দত্তপাড়ায় শিশু ধর্ষণ: পলাতক বাড়িওয়ালা বারেক গ্রেপ্তার মাদকসহ আটক এমপির ভাতিজা ও সহযোগী কালীগঞ্জে খুলনায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা কমাতে নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা পুনর্ব্যক্ত করল সরকার চোরাচালান চক্রে মোবাইলসহ বিপুল মালামাল উদ্ধার, গ্রেপ্তার তিনজন হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীত হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তেল নিতে লাইনে দাঁড়িয়ে শিক্ষকের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু

আন্তর্জাতিক

৪১ বছর কারাবাসের পর মুক্তি, কে এই জর্জেস আবদাল্লাহ

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: 11শে শ্রাবণ ১৪৩২ | ২৬ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5

৪১ বছর কারাবাসের পর মুক্তি, কে এই জর্জেস আবদাল্লাহ

ফ্রান্সের কারাগারে টানা ৪১ বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থি লেবাননি নাগরিক জর্জেস ইব্রাহিম আবদাল্লাহ। ৭৪ বছর বয়সী এই বামপন্থি নেতাকে গত শুক্রবার ভোরে দক্ষিণ ফ্রান্সের লানেমাজান কারাগার থেকে মুক্তি দেওয়ার পর সরাসরি বৈরুত পাঠানো হয়।

১৯৮৭ সালে ফ্রান্সে মার্কিন কূটনীতিক চার্লস রে এবং ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানতোভকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল—একটি মার্ক্সবাদী গেরিলা গোষ্ঠী লেবানিজ আর্মড রেভল্যুশনারি ফ্র্যাকশনস (এলএআরএফ) এর মাধ্যমে ইউরোপজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী হামলা চালানো।

আবদাল্লাহর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সংশ্লিষ্ট মামলায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা ব্যক্তি। ১৯৯৯ সাল থেকে একাধিকবার প্যারোলে মুক্তির আবেদন করলেও ফ্রান্সের আদালত তা প্রত্যাখ্যান করে। তাঁর সমর্থকদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপে বারবার তাঁর মুক্তি আটকে দেওয়া হয়।

ফ্রান্সের সংবাদমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আবদাল্লাহ বলেন, “ফিলিস্তিনের সংগ্রামে মনোযোগ দিয়েই মানসিকভাবে সুস্থ থেকেছি। এই সংগ্রাম না থাকলে এত বছরের কারাবাস আমার মাথা নষ্ট করে দিত।”

আবদাল্লাহর মুক্তি দাবি করে ফ্রান্সের তিনটি বামপন্থি পৌরসভা তাঁকে ‘সম্মানসূচক নাগরিক’ ঘোষণা করে। প্রতিবছর তার সমর্থকরা কারাগারের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতেন। বাম আন্দোলনের প্রতীক হিসেবে তার ছবি ব্যানারে ব্যবহৃত হতো।

১৯৫১ সালে উত্তর লেবাননের এক খ্রিষ্টান পরিবারে জন্ম আবদাল্লাহর। ১৯৭০-এর দশকের শেষ দিকে গঠিত এলএআরএফ-এর মাধ্যমে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সশস্ত্র প্রতিরোধ’ শুরু করেন। তখন লেবানন ছিল গৃহযুদ্ধে লিপ্ত এবং দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের উপস্থিতিকে কেন্দ্র করে ১৯৭৮ ও ১৯৮২ সালে ইসরায়েল সেখানে অভিযান চালায়।

১৯৮৪ সালে আবদাল্লাহকে লিওনে আটক করা হয়। প্রথমে তাঁকে ভুয়া পাসপোর্ট রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে কূটনীতিক হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হলে হত্যার অভিযোগ গঠন করা হয়।

তাঁর মুক্তিকে কেন্দ্র করে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ফরাসি সরকারকে চিঠি লিখে আদালতের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছিলেন। সেই চিঠি পরে উইকিলিকসে ফাঁস হয়। এরপর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী তার মুক্তি-সংক্রান্ত নির্বাসন আদেশে স্বাক্ষর না করায় তা বাস্তবায়ন হয়নি।

এ বছর ফরাসি আপিল আদালত রায় দেয়, তার এত দীর্ঘ আটক ‘অতিরিক্ত’ এবং তিনি আর কোনো হুমকি নন। সেই সঙ্গে তাৎক্ষণিক নির্বাসনের শর্তে তার মুক্তির আদেশ দেওয়া হয়।

আবদাল্লাহর আইনজীবী জ্যঁ-লুই শালানসে বলেন, “এটি ন্যায়ের বিজয়। তবে একই সঙ্গে এটি রাজনৈতিক কলঙ্ক, কারণ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিভিন্ন সরকারের চাপেই এত বছর ধরে তাঁকে আটকে রাখা হয়েছিল।”

ফরাসি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ইভ বনে মন্তব্য করেছেন, “তাকে এমনভাবে আটকে রাখা হয়েছিল যেন সে একজন সিরিয়াল কিলার। যুক্তরাষ্ট্র যেন তাকে কারাগারে রাখার নেশায় পেয়েছিল।”

ফরাসি দৈনিক ল্যু মোঁদ-এর তথ্যমতে, এমনকি ইসরায়েলে যাবজ্জীবনপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরাও এত দীর্ঘ সময় কারাভোগ করেননি। জর্জেস আবদাল্লাহ ৪১ বছর বন্দি থেকে সেই রেকর্ড ভেঙেছেন।

 

খবরওয়ালা/এন

মন্তব্য