৪২ বলের অর্ধেকই ডট, দুবাইয়ে মুস্তাফিজের ধারাবাহিকতা

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো ফর্মে রয়েছেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে শেষ দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বাঁহাতি পেসার। দুই ম্যাচে মোট ৪ উইকেট, আর ৪২ বলে ২৪টি বল ব্যাটসম্যানদের জন্য রানশূন্য।

গত শনিবার দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। ওই ওভারগুলিতে ১৩টি বল ছিল ডট। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয়ের ম্যাচেও ধারাবাহিক ছিলেন।

৮৩ রানের জয়ে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট। এই ম্যাচে ১১টি ডট বল করেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে মোট ৪২ বলে ২৪টি ডট, রান দিয়েছেন ৪৮ এবং উইকেট নিয়েছেন ৪টি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে ১৮৬ রান করে। জবাবে আবুধাবি নাইট রাইডার্স ১৫.৩ ওভারে ১০৩ রানে অলআউট। সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ফিল সল্ট, যাকে মুস্তাফিজের কাটারে আউট করেন। শূন্য রানে উন্মুক্ত চাঁদকেও ফেরান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদকে উইকেটের পেছনে ক্যাচ করান মুস্তাফিজ। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে সল্টকে কাভারে ক্যাচ বানান। শেষ স্পেলে ১৫তম ওভারে দেন মাত্র ৭ রান।

এই জয় ছিল দুবাই ক্যাপিটালসের আইএল টি-টোয়েন্টিতে প্রথম সাফল্য। ব্যাট হাতে নায়ক ছিলেন রোভম্যান পাওয়েল, ৫২ বলে ৯৬ রান। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৫২ রান করেন।

দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ১৩ ডিসেম্বর, প্রতিপক্ষ আবারও আবুধাবি নাইট রাইডার্স। বর্তমান ছন্দ ধরে রাখলে মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে দল।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।