৪ দিনে কত আয় করল রাশমিকা-আয়ুষ্মানের ‘থামা’

ম্যাড্ডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’ দেওয়ালির সময় মুক্তি পেয়েছে। আদিত্য সরপোতদার পরিচালিত ছবিতে ভূত-কমেডি, রোম্যান্স এবং হাস্যরসের সংমিশ্রণ রয়েছে। রোম্যান্টিক জুটি হিসেবে দর্শকরা পেয়েছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানাকে।

প্রথম চার দিনে ব্যাবসা
২১ অক্টোবর মুক্তির পর প্রথম চার দিনে ‘থামা’ ৬৫ কোটি রুপি আয় করেছে। প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় দিয়ে শুরু করেছিল সিনেমাটি। চতুর্থ দিনের আয় দাঁড়িয়েছে ৯.৫৫ কোটি রুপি। যদিও ম্যাড্ডকের আগের সব হরর-কমেডি হিট হয়েছে, ‘থামা’-র চতুর্থ দিনের আয়কে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এখন দেখার বিষয় সিনেমাটি ঘুরে দাঁড়াতে পারবে কি না।

বড় বাজেটের ঝুঁকি
ছবিটি তৈরি করতে নির্মাতারা খরচ করেছেন ১৪৫ কোটি রুপি। বাজেট ফেরত পাওয়ার জন্য আয় বাড়ানো প্রয়োজন। তা না হলে ‘থামা’ প্রথমবারের মতো হরর-কমেডি ইউনিভার্সের মধ্যে বাজেট ফেরত দিতে ব্যর্থ হতে পারে।

আয়ুষ্মানের সাফল্য
‘থামা’ মুক্তির প্রথম দিনে আয়ুষ্মানের আগের ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’ (১১.৩ কোটি রুপি) ছাড়িয়ে গেছে। পঞ্চম দিনের শেষে ‘থামা’ নায়কের ২০২৩ সালের হিট ‘ড্রিম গার্ল ২’-এর প্রথম সপ্তাহের আয় (৬৭ কোটি রুপি) ছাড়িয়ে যেতে পারে।

আইএমডিবি রেটিং
মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। বর্তমানে ইন্টারনেট মুভি ডেটাবেজ (IMDb)-এ এর রেটিং ৬.৫।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।