৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মো. সমসের মোল্যা নামে ৬০ বছরের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সমসের মোল্যা রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, গত বছরের ১৮ জুলাই শিশুটি বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করার সময় পাশ্ববর্তী একটি ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় ওই বৃদ্ধ।

এ সময় শিশুটির দাদি খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাটি দেখে ফেললে সমসের মোল্যা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার ৫ দিন পর শিশুটির মা ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃদ্ধ সমসের মোল্যাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।