৬ মাসের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

মঙ্গলবার (২৪ জুন) জামুকার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিনা খাতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫) এর ধারা ৬-এর দফা (ণ) এবং ধারা ১৪-এর উপধারা (৪) ও (৫)-এর বিধান অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদনক্রমে জামুকা হতে নিবন্ধিত সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনার জন্য অ্যাডহক কমিটি গঠন করা হলো।

১১ সদস্যবিশিষ্টি অ্যাডহক কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন মো. নঈম জাহাঙ্গীর। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, আলহাজ্ব নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল সাফী, জাহাঙ্গীর কবির ও প্রকৌশলী জাকারিয়া আহমেদ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাডহক কমিটি সংশ্লিষ্ট আইন বা বিধিমালা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে। এই কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।