কুষ্টিয়ায় ‘ছাত্রীদের উত্ত্যক্ত’ করা ৮ ছাত্রকে স্কুলে নিষেধাজ্ঞা

নিজ সংবাদ ॥ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৮ ছাত্রকে স্কুল না যেতে নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কতৃপক্ষ। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার হাটশহরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা দেওয়ার সময় ওই স্কুলে উপস্থিত ছিলেন, হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ সহ স্থানীয়রা।

কুষ্টিয়ায় ‘ছাত্রীদের উত্ত্যক্ত’ করা ৮ ছাত্রকে স্কুলে নিষেধাজ্ঞা

কুষ্টিয়ায় ‘ছাত্রীদের উত্ত্যক্ত’ করা ৮ ছাত্রকে স্কুলে নিষেধাজ্ঞা

প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জলের দাবি, স্কুলের ক্লাস চলাকালীন নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল দশম শ্রেণির ৮ছাত্র। বিষয়টি এর আগেও অভিযুক্ত শিক্ষার্থীর পরিবারের লোকজনকে জানিয়েছি। আজ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রদের স্কুলে না যেতে নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত। ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছি।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ বলেন, বিষয়টি শুনেই আমি সেখানে যায়। অভিযুক্ত ওই ছাত্ররা দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।