৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চল ট্রেনের সব টিকেট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর ৯ মিনিটিই সব শেষ হয়ে গেছে ।

আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস সবগুলো ট্রেনের টিকেটই বিক্রি হয়ে গেছে।

এই বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হবে আজ ১৪ মার্চ। সব মিলিয়ে অনলাইনে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকেট বিক্রি হবে।’

রেলস্টেশন ম্যানেজার আরও বলেন, আজ শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকেট বিক্রি হবে। টিকেট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকেট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকেটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।

আজ শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (১৫ মার্চ) বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকেট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকেট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকেট বিক্রি করা হবে ২০ মার্চ।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।