কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ কুখ্যাত দুই মাদক কারবারী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৯২ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর থানার শালগাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ শামীম হোসেন (৪০) এবং একই থানার মহেন্দ্রপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে মোঃ সানোয়ার (৩১)। র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার সময় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায়

‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা হইতে ঈশ্বরদীগামী লালন শাহ্ সেতুর ২০১ নং টোল প্লাজায় পাকা রাস্তার উপর” একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯২ বোতল ফেনসিডিল সহ আসামীদের গ্রেফতার করা হয়। এছাড়াও আসামীদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল, দুইটি মোবাইল সিম কার্ড ও নগদ ৫,৫০০/- টাকা জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের পাবনা সহ দেশের বিভিন্ন থানায় বিরুদ্ধে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজির মামলা আছে। এরমধ্যে শামীম হোসেনের বিরুদ্ধে ০৯টি মামলা ও সানোয়ারের বিরুদ্ধে ৩টি মামলা আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।