খোকসা প্রতিনিধি ॥ খোকসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগুনে প্রতিবন্ধী ইন্তাজ আলী ও তার ছেলে বাকপ্রতিবন্ধী নূর ইসলামের দুটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আগুনে প্রাণে বেঁচে ফিরেছেন দেড়বছরের প্রতিবন্ধী সন্তান ও তিনি। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান ইন্তাজ আলী ভোর রাতে বাহিরে বের হয়ে বাথরুমের বৈদ্যুতিক সুইচ দিলে হঠাৎ করেই তার ঘরে আগুন ধরে যাই। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের বাড়িতে চেচামেচি করেও কোনো প্রতিকার না পেয়ে মসজিদে ছুটে যান, মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করলেও ততক্ষণে তার ছেলে নুর ইসলামের দুটি ঘর পুড়ে যায়। পরে খোকসা ফায়ার স্টেশনের সদস্যরা আসতে আসতে ততক্ষণে আগুন নিভে যায়।
ঢাকা অফিস : এ৩, নাভানা সাত্তার গার্ডেন, ৮৬/১ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০
মোবাইল :+৮৮০১৭১৬০৪৩৩৮৩
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।