খোকসাতে যুবলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

fay 9 20 1 24 খোকসাতে যুবলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতখোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসাতে যুবলীগ নেতা ও খোকসা ইউনিয়ন পরিষদের মেম্বার উজ্জ্বল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে শুক্রবার বিকালে মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া – ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাপ্পী বিশ্বাস রাজু, আহ্বায়ক সদস্য আমি আনিসুর রহমান লিটন মোল্লা সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।