খবরওয়ালা অনলাইন ডেস্ক: শনিবার (৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত পুলিশের বিভিন্ন অভিযানে সারাদেশে মোট ১,৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত পুলিশের অভিযান চালিয়ে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশ ২৭৪ জন এবং রেঞ্জ পুলিশ এক হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযানে মূলত দেশবিরোধী চক্র, সন্ত্রাসী এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘ডেভিল’ শব্দের অর্থ শয়তান এবং ‘হান্ট’ মানে শিকার, যা একত্রিত হয়ে শয়তান শিকার করার অর্থে ব্যবহৃত হয়েছে।
খবরওয়ালা/জেআর



