খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্পিনার সোহেলি আখতারকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে তার এই শাস্তি কার্যকর হয়েছে বলে জানা গেছে।
তবে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে আইসিসি।
জানা গেছে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের এক সতীর্থকে ফিক্সিং প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সোহেলির বিরুদ্ধে। তবে যে ক্রিকেটারকে অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেই ফাঁদে পা না দিয়ে আইসিসির দুর্নীতি দমন কমিশনকে (আকু) বিষয়টি জানান। যার ভিত্তিতে অনুসন্ধানের পর আজ (মঙ্গলবার) সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আইসিসি। আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫টি ধারা লঙ্ঘনের দায়ে তাকে দায়ী করা হয়েছে।
এদিকে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হন তিনি। সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০২২ সালে খেলেছেন তিনি ।
খবরওয়ালা/জেআর